শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
শাল্লা’র সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন গ্রেপ্তার
/ ১১৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ন

শাল্লা’র সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন গ্রেপ্তার

স্টাফ রিপোটার

 

শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাড. অবনী মোহন দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার বিকাল তিনটায় শাল্লা উপজেলা সদরের ব্যক্তিগত কার্যালয় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গেল দুই সেপ্টেম্বর সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

শাল্লা উপজেলা সদরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত অবনী মোহন দাস জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। গেল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকারকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে আরও একবার শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম অবনী মোহন দাসের গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, সুনামগঞ্জে গেল চার আগস্টে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

প্রসঙ্গত, গেল চার আগস্টে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। জহুর আলীর ভাই হাফিজ আহমদ এই ঘটনায় গেল দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় ইতোমধ্যে সাবেক মন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২০ জন গ্রেপ্তার হয়েছেন। এমএ মান্নান ও মুহিবুর রহমান মানিকসহ কিছু নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page