বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা
/ ৪৬ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন

দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা

 

 

নিজস্ব প্রতিবেদক।।।

কুমিল্লার দেবিদ্বারে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কাটার অপরাধে মোঃ সোহেল (৪২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ সোহেলকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।

উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে জমির উৎপাদনশীলতা ও উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কৃষিজমি রক্ষা, মাটির উর্বরতা বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে অবৈধভাবে টপ সয়েল কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page