রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় আলোচিত কলেজছাত্র সফিউল্লাহ হত্যার মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।
/ ১৬৫ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় আলোচিত কলেজছাত্র সফিউল্লাহ হত্যার মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।

ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ ছাত্র সফিউল্লাহকে চুরিকাঘাতে হত্যা মামলায় এজহারনামীয় আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রবিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা সদরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।
উল্লেখ যে, গত ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলা সদরের পশ্চিম পাড়ায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে সফিউল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সফিউল্লাহ ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা ডাব বিক্রেতা এরশাদ মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন ব্রাহ্মণপাড়া সদরের মোঃ জহিরুল ইসলাম এর ছেলে ঘাতক মশিউর রহমান হৃদয় ভাই রিয়াদ ও তাদের মা রিনা আক্তারসহ অজ্ঞাত চার-পাঁচ জন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন ব্রাহ্মণপাড়া সদরের ওশান হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও তার স্বজনরা এবং এলাকাবাসী। মানববন্ধনের পর বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা বলেন মেধাবী শিক্ষার্থী সফিউল্লাকে যারা পরিকল্পিত ভাবে নৃশংস হত্যা করে তাদের অতি বিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদরে আনোয়ার হোসেন আনু সর্দার, মহিলা মেম্বার সামসুনাহার, আবদুল খালেক মেম্বার, মোহাম্মদ শাজাহান, এমদাদুল হক সবুজ, ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন, তফাজ্জল হোসেন, উজ্জ্বল চন্দ্র শীল, আবুল কাসেম, আরিফ হোসেন, জয়নাল হোসেন, মোক্তল হোসেন, আমজাদ হোসেন সহ ওশান স্কুল ও মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সকল বক্তারা বলেন অতি বিলম্বে খুনি ঘাতকদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবি জানান।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শিশির ঘোষ বলেন অভিযান চালিয়ে মামলার এজারনামীয় এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করি অন্যান আসামীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page