রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক-১
/ ২৩৫ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক-১

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর কাঠপট্টি এলাকায় থানা পুলিশের অভিযানে ৪৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব‍্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গৌরীপুর কাঠপট্টি থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত আসামি তাফাজ্জল হোসেন ভুট্টু (৪৬) উপজেলার গোপচর গ্রামের রাশেদ মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গৌরীপুর বাজারের কাঠপট্টিতে সেকান্দরের গোডাউনে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ তোফাজ্জল হোসেন ভুট্টোকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি থানাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর বাজারে মাদকের একটি বড় চালান ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের যৌথ অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page