বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
ছাত্রলীগ নেতা আটক হন, ধরিয়ে দেন ক্ষমতাশীল শিক্ষার্থীরা
/ ১১৭ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ২:১৯ অপরাহ্ন

ছাত্রলীগ নেতা আটক হন, ধরিয়ে দেন ক্ষমতাশীল শিক্ষার্থীরা

পাবনা রিপোর্টার: স্বপন দাস
২ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রীষ্টাব্দ

ক্যাম্পাস এ ঘুরতে গিয়ে ছাত্রলীগ নেতা সালমান ফারসি শোভনকে আটক করে পুলিশে দিয়েছেন বর্তমান ক্ষমতাশীল শিক্ষার্থীরা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পাঁচটায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব চলছিল। শোভন বিকেলে বাইক নিয়ে এডওয়ার্ড কলেজে ঘুরতে যান। এ সময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করে। তারা ৯৯৯ এর মাধ্যমে পাবনা সদর থানায় ফোন দিয়ে জানায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে শিক্ষার্থীরা আটক করেছে। পরে পুলিশ গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করেন।

থানায় ছাত্রলীগ নেতা শোভনের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে তিনি সরকারি এডওয়ার্ড কলেজে বাইক নিয়ে ঘুরতে যান৷ এ সময় শিবিরের এক নেতা তাকে ডাক দিয়ে কথা বলেন। কথা বলার সময় পেছন থেকে ১৫-২০ জন ছেলে এসে তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এরপর পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেয় তারা।

এ বিষয়ে পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসেন বলেন, এডওয়ার্ড কলেজে আমাদের প্রকাশনা উৎসব চলছিল। এ সময় মাঠে আমরা ঝামেলা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাই। এরপর পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। আমাদের প্রোগ্রামের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য পুলিশকে ফোন দেওয়া হয়। তার ফোন ও বাইক কে নিয়ে গেছে সে বিষয়েও আমরা কিছু বলতে পারব না।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, যাকে আটক করা হয়েছে সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী নেতা। আমরা এই বিষয়ে কাজ করছি। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে ফৌজদারি মামলা হবে, আর কোনো অভিযোগ না পাওয়া গেলে আমরা অন্য ব্যবস্থা নেব। তার ফোন আর বাইকের বিষয়টা আমরা দেখছি। যারা আমাদের ফোন দিয়েছে তাদের দুজনকে ডেকেছি। আমরা তাদের সঙ্গে এই বিষয় কথা বলব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page