বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে টয়লেটের ট্যাংকির ভিতর এক বৃদ্ধার নারীর লাশ উদ্ধার
/ ১৩৩ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে টয়লেটের ট্যাংকির ভিতর এক বৃদ্ধার নারীর লাশ উদ্ধার

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে বসতঘরের টয়লেটের টাংকির ভিতর থেকে সাহেদা আক্তার নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

নিহত সাহেদা আক্তার (৬৫) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের পূর্ব ধনুসাড়া গ্রামের ইমাম মাওলানা আব্দুল মমিনের স্ত্রী।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন নিহতের তথ্যটি নিশ্চিত করেন। সার্কেল এসপি (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) নিশাত তাবাসসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনা সুত্রে জানা যায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া পূর্বপাড়ায় নিহতের বসতঘরের পাশ্ববর্তী টয়লেটের ট্যাংকিতে লাশটি পাওয়া যায়।
নিহতের স্বামী মাওলানা আব্দুল মমিন জানান, তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। প্রতিদিনের ন্যায় ভোরে ইমামতির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এসময় তার স্ত্রী নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাড়িতে তারা ২জনই বসবাস করেন। নামাজ শেষ করে সকাল আনুমানিক ৭টায় বাড়িতে এসে স্ত্রীকে খোঁজ করেন। ঘরে এবং বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পাশ্ববর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পরনের কাপড় দেখেন। তাৎক্ষনিক লোকজনের সহযোগিতায় ঘর থেকে শাবল নিয়ে টয়লেটের টাংকির ডাকনা তুলে স্ত্রীর বিবস্ত্র নিথর দেহ দেখতে পান। পরে পুলিশ এসে টয়লেট থেকে লাশ উদ্ধার করে।
নিহতের ছেলে পল্লী চিকিৎসক মাছুম বিল্লাহ ওয়াহেদ জানান, আমরা পুরাতন বাড়িতে থাকি। নতুনবাড়িতে শুধুমাত্র আমার পিতা-মাতা থাকে। কি কারণে কে বা কারা আমার মাকে হত্যা করেছে তা আমার জানা নাই।
এবিষয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। নিহতের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে পি.বি.আই তদন্তস্থল কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page