শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবীদ্ধারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল গ্রেপ্তার
/ ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

কুমিল্লা দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল গ্রেপ্তার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কু‌মিল্লার দে‌বিদ্বা‌রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে দুইজনকে হত্যার অভিযোগ এবং একা‌ধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা জেলা উত্তরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রাম থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।

পুলিশও স্থানীয়রা বলেন, হত্যা মামলার আসামি হওয়ার পরেও রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতেন।
গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল ও দশম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক মামলায় আসামি তিনি। এছাড়া আরও বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন পলাতক ছিল রুবেল। গোপনে বাড়িতে আসেন গতকাল সোমবার দিবাগত রাতে এ খবর পায় পুলিশ। পরে দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা দেবীদ্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, গ্রেপ্তারের পর আসামি রুবেলকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page