মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
/ ২৪০ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ন

কুমিল্লা বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

অপারেশন ডেভিল হান্টে’ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত, মো: জামান মিয়া (২৯) বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর গ্রামের সমন মিয়ার ছেলে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গ্রেপ্তার হওয়া জামান মিয়া বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আটককৃত আসামি বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page