বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
পাইকগাছায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামী আটক
/ ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

পাইকগাছায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামী আটক

মোঃ রাজু আহম্মেদ

পাইকগাছায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকল আসামিদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের হিসেবে মঙ্গলবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের মৃত প্রভাত মজুমদারের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
নির্মল মজুমদার, একই ইউনিয়নের ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জিএম আঃ সাত্তারের ছেলে জিএম তরিকুল ও কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মৃত নুরুল মোড়লের ছেলে আ,লীগ সদস্য মোঃ বাবর আলী মোড়লকে আটক করা হয়েছে। এ বিষয়ে (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাহারা সকলে পাইকগাছা থানার ১০ নং মামলার অভিযুক্ত আসামি।
এছাড়াও উপজেলার রাড়লী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোঃ ছহিলউদ্দীন গাজীর ছেলে যুবলীগ সদস্য মোঃ শিমুল গাজীকে ১৬ নং মামলায় ও লতা ইউনিয়নের কাটামারি গ্রামের মৃত খগেন্দ্রনাথ মন্ডলের ছেলে যুবলীগ সদস্য কুমারেশ মন্ডলকে ৬ নং মামলায় আটক করেছে থানা পুলিশ।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে আটক করা হয়েছে। আটককৃত সকল আসামিদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page