বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-৩
/ ২৪৬ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ২ মার্চ, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-৩

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর আমতলীতে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে।

শনিবার (১ মার্চ) দিবাগত রাতে জেলার সদর উপজেলার আমতলি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামিরা হলেন মো: আলামিন কুমিল্লার সদর উপজেলার শুভপুর গ্রামে, মো: সাগর দেবিদ্বার উপজেলার চুলাস গ্রামে এবং মো: হারুন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামে।
র‍্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আলামিন, সাগর ও হারুন নামে তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের হেফাজত হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেফ্টেনেন্টে কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামিগন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে।র‌্যাব জানায়, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয় এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page