বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
রাজস্থলীর দূর্গম মিতিংগাছড়ির গৃহহীন অসহায়   পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন
/ ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন

রাজস্থলীর দূর্গম মিতিংগাছড়ির গৃহহীন অসহায়   পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন।

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ

রাঙামাটি   রিজিয়ন এর কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর তত্বাবধানে রাজস্থলী উপজেলার দূর্গম মিতিংগাছড়ি  আগারপাড়া  এলাকার হতদরিদ্র বিধবা কিমারুং ত্রিপুরা এবং মিতিংগাছড়ি পাড়া এলাকার  গৃহহীন হান্তিনা ত্রিপুরাকে সেনাবাহিনী কর্তৃক বসত ভিটায় নতুন ২টি গৃহ নির্মান করে দেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে  শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর লক্ষে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় কাপ্তাই সেনাজোনের প্রত্যন্ত দূর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন-যাপনকারীদের অসাহায়ত্বের কথা বিবেচনা করে কাপ্তাই সেনা জোন এই মহতি উদ্যোগ গ্রহণ করে।

একটা ভাল ঘরের অভাবে দীর্ঘ দিন যাবত রৌদ্র, বৃষ্টি  ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় পাহাড়ি  পরিবার দুটি  কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন  ঘর পেয়ে আনন্দে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
কাপ্তাই সেনা জোন মিতিংগাছড়ি এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২/১৪ টি পরিবারের ঘর নির্মানের উদ্যোগ নিয়েছে। অদূর ভবিষ্যতেও  পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী  হত দরিদ্রদের পাশে থাকবে বলে জানিয়েছেন কাপ্তাই সেনা জোন অধিনায়ক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page