শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
বিশেষ অভিযান ০২/০৫/২৬ ব্রাহ্মণ পাড়া থানা, কুমিল্লা। মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ: এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, পরিশোধে দেরি হলেই হুমকি-হয়রানি। মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ
Headline
Wellcome to our website...
আমতলীতে তিন ইটভাটা বন্ধ। চার ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা।
/ ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

আমতলীতে তিন ইটভাটা বন্ধ। চার ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা।

বরগুনা প্রতিনিধি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে পরিবেশগত ছাড়পত্রের কতিপয় শর্ত লংঘন ও আইনের ৪ ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চার ইটভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা ও তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন বুধবার অভিযান পরিচালনা করে এ জরিমানা ও ইটভাটা বন্ধ করে দেন।

জানাগেছে, বরগুনা জেলারআমতলী উপজেলায় অধিকাংশ ইটভাটার মালিকরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন না মেনে ইটভাটা পরিচালনা করে আসছেন। বুধবার পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন অভিযান পরিচালন করেছেন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন বিজয় এন্ড শিশির ব্রিকসে এক লক্ষ টাকা, আজাদ ব্রিকসে ৩০ হাজার টাকা, কীম ব্রিকসে ৩০ হাজার টাকা এবং জিমি ব্রিকসে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে বিজয়এন্ডশিশির, আজাদ ও কীম ব্রিকসের ইটভাটার আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ এবং কাচা ইট ধ্বংস করে দেয়া হয়।

বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে আইনের ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চার ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও তিনটি ইটভাটা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

মাহবুব বিশ্বাস
বরগুনা
০১৭২৯৪৭৭৯২০

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page