শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
বাউফলে জেলে ও চাষী পরিবারের মানববন্ধন
/ ১৪৪ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

বাউফলে জেলে ও চাষী পরিবারের মানববন্ধন

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ নির্মিত হবে সোনার বাংলাদেশ’ এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে পটুয়াখালীর বাউফলে কৃষকদের নিয়ে এলাকাবাসী একত্রিত হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন‍্য মানববন্ধন করেছেন।

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ও সিসি ব্লকের কাজ করতে গিয়ে পরিবহনের সুবিধার্থে ঠিকাদার ধূলিয়া খালের মীরা বাড়ীর দক্ষিণ পার্শ্বে বালি ভরাট করে বাধঁ দেয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও জেলে পরিবার। দীর্ঘ দুই বছর ধরে ভোগান্তি পরেও প্রতিকার না পেয়ে খালের বাধঁ অপসারণের দাবিতে

আজ শুক্রবার বেলা ১০ টায় ধূলিয়া খালের অভিমুখে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভূক্তভোগী কৃষক ও জেলে পরিবারসহ স্থানীয়রা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত লোক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় যুবক মোঃ নাসির উদ্দীন, মোঃ নজরুল ইসলাম, মোঃ বাচ্চু প্রমুখ। বক্তারা বলেন, ধূলিয়া খালটি একসময় এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দখল ও দূষণের কারণে এটি এখন মৃতপ্রায়।

নদীর তীর রক্ষার নির্মাণ কাজ করার জন্য ঠিকাদার খালটির মুখে বাধঁ দিয়ে আটকে দেয়। ফলে বর্ষাকালে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে কৃষি কর্মকান্ড। জেলেরা তাদের নৌকা খালে ভিতরে রাখতে পারছেনা।

নদীতে রাখার কারণে প্রায়ই চুরি হচ্ছে তাদের একমাত্র সম্বল নৌকা। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে জেলেরা। তাই কৃষি রক্ষায় খালে পানিপ্রবাহ স্বাভাবিক করার জন্য খালের বাধঁ অপসারণে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।###

তারিখ-১৪/০৩/২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page