সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা মুরাদনগরে প্রতিপক্ষের হামলায় আ”লীগ নেতার মৃত্যু
/ ২২৭ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন

কুমিল্লা মুরাদনগরে প্রতিপক্ষের হামলায় আ”লীগ নেতার মৃত্যু

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের ধস্তাধস্তি ও কিলঘুষিতে কাহারুল মুন্সী নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামে এই ঘটনা ঘটে।

কাহারুল মুন্সী (৫৫) চাপিতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এবং চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সী বাড়ীর একটি পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সীর সঙ্গে তাঁর চাচা জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সীর পরিবারের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কবরস্থানের পাশে এলজিইডির খাল কাটার কার্যক্রম চলাকালে কবরস্থানে কিছু মাটি দেওয়ার জন্য ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল মুন্সী। তাঁর অনুরোধে গতকাল রাতে কবরস্থানে মাটি দেওয়া হবে এমন খবর পেয়ে জীবন মুন্সী, জাহাঙ্গীর মুন্সী ও তাঁর ছেলে আবদুল্লাহ কবরস্থানের কাছে এলে কাহারুল মুন্সীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি কিলঘুষি মারা চলতে থাকে। এ সময় লাগাতার কিলঘুষিতে কাহারুল মুন্সী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষে অভিযোগ দেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page