বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
চাটখিল সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
/ ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন

চাটখিল সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

নোয়াখালী প্রতিনিধি
‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের স্পন্দনে’ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।
বুধবার (২ এপ্রিল) আয়োজক কমিটির আহবায়ক আবু হানিফ ও সদস্য সচিব মারুফ মোহাম্মদ জহিরুল ইসলামের তত্ত্বাবধানে এবারেই প্রথম এই আয়োজন করা হয়।

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি থেকে এখন পর্যন্ত প্রায় ২২’শ শিক্ষার্থী বের হয়েছেন। যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্কুলটি থেকে এস.এস.সি পাশ করা শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্কুলটির প্রাজ্ঞণে আয়োজিত এই অনুষ্ঠানে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এসময় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page