বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে এক মণ গাঁজাসহ আটক-২
/ ২২৩ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে এক মণ গাঁজাসহ আটক-২

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর বানাশুয়া এলাকায় র‌্যাবের পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে জেলার সদর উপজেলার বানাশুয়া এলাকায় পৃথক অভিযানে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামীরা হলো, মোঃ এমরান (৪৬) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ফুলদি গ্রামের মোঃ সিরাজ এর ছেলে এবং ২। সাইফুল (৩০) কুমিল্লা জেলার সদর উপজেলার বানাশুয়া গ্রামের শাহজাহান এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মোঃ এমরান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

পৃথক অপর একটি অভিযানে একই দিন দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার বানাশুয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ সাইফুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে শনিবার বিকেলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page