বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় আটককৃত আসামির হাতুড়ি হামলায় আহত দুই পুলিশ সদস্য
/ ২২৯ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ৩ মে, ২০২৫, ৪:৩৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় আটককৃত আসামির হাতুড়ি হামলায় আহত দুই পুলিশ সদস্য

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আটক করে থানায় নেওয়ার পথে এক আসামির হাতুড়ি হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। হামলায় আহত কনস্টেবল রুস্তম আলীকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আমলাপাড়া এলাকা থেকে একটি মামলার সন্দেহভাজন আসামি আশিক (২৫)–কে আটক করেন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। পরে মোটরসাইকেলে করে তাঁকে থানায় নিয়ে যাচ্ছিলেন তাঁরা।

রাস্তায় পালপাড়া বাজারের কাছে পৌঁছালে আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে মাঝখানে বসা আশিক কোমর থেকে একটি হাতুড়ি বের করে এসআই মনিরুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় থাকা হেলমেট ভেঙে যায়।

পরবর্তীতে কনস্টেবল রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত হন। স্থানীয়রা তৎক্ষণাৎ এগিয়ে এসে রুস্তম আলীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে মিরপুর থানা-পুলিশ এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি মামলার সন্দেহভাজন আসামিকে থানায় নিয়ে আসার সময় তিনি হঠাৎ হামলা চালান। এতে এক কনস্টেবল আহত হয়েছেন। বর্তমানে আসামি পুলিশ হেফাজতে রয়েছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page