মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বাউফলে প্রকাশ্য দিবালোকে চুরি, আতঙ্কে এলাকাবাসী
/ ২৩৮ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ৭ মে, ২০২৫, ৩:১৬ অপরাহ্ন

বাউফলে প্রকাশ্য দিবালোকে চুরি, আতঙ্কে এলাকাবাসী

মো. আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে, উপজেলার নাজিরপুর ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

আজ মঙ্গলবার (০৬মে) সকাল দশটার দিকে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড় ডালিমা গ্রামের মাহবুব হাওলাদারের ঘরে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির বাহিরে ছিলেন। এসুযোগে সংঘবদ্ধ চোর চক্র ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

পরে বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী মাহবুব হাওলাদারের ছোট ভাই সারিফ আহাম্মেদ জানান, চুরির ঘটনায় পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বাউফল থানার এস আই মশিউর জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।###

তারিখ-০৬/০৫/২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page