বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে বাসের ধাক্কায় লড়ি চালক নিহত। আহত-১০
/ ১৫৭ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে বাসের ধাক্কায় লড়ি চালক নিহত। আহত-১০

 

 

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচংয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় থেমে থাকা রড বোঝাই লরিকে ঢাকাগামী যাত্রীবাহি বাসের ধাক্কায় বিপ্লব বাবু (৩৫) নামে লরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দশজন।

শনিবার (১০ মে) বিকেল আনুমানিক ৫ টার দিকে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব বাবু (৩৫) সুলতান আহমেদের ছেলে বলে জানা গেছে।

ময়নামতি হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকেলে বৃষ্টির কারণে রড বোঝাই লড়িটিকে ত্রিপল দিয়ে ঢাকার জন্য থামালে পেছন থেকে আসা ঢাকাগামী আল বারাকা বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরি চালক মারা যায়। পরে স্থানীয়রা আহত নারী-শিশুসহ ১০ জনকে উদ্ধার করে ইস্টার্ন মেডিক্যাল কলেজে প্রেরণ করেন ও পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশসহ লরি ও বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page