শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
‘প্রতিটি যুবক হোক আত্মনির্ভরশীল’: চট্টগ্রামের ডিসি ফরিদা খানম
/ ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন

প্রতিটি যুবক হোক আত্মনির্ভরশীল’: চট্টগ্রামের ডিসি ফরিদা খানম

নিজস্ব প্রতিনিধি,

‘ঘুমিয়ে স্বপ্ন না দেখে স্বপ্ন বাস্তবায়নে যুবদের নিরলসভাবে কাজ করতে হবে। আমরা ঘড়ি ব্যবহার করি সময় দেখার জন্য। সময় যেমন সামনের দিকে এগিয়ে যায়, তেমনি সময়ের গতির সাথে সবাইকে অগ্রসর হতে হবে। তাহলে কেউ পিছিয়ে থাকবে না।’

সোমবার (২৬ মে) দুপুরে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ‘যুব কর্ণার-২’ এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম যুবকদের উদ্দেশ্যে করে এসব কথা বলেন।

নারীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘নারীদেরকে একটা সময় অনেকে বোঝা মনে করলেও তারা এখন দেশের সম্পদ। তারা পুরুষ তান্ত্রিক সমাজে পড়াশোনা করে নেতৃত্ব দিচ্ছে। তাই সকল নারীকে আত্মনির্ভরশীল হতে হবে।’

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাশার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম প্রমুখ। এসময় যুব উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য প্রদান করেন তাছলিমা আক্তার প্রমী।

জেলা প্রশাসক ফরিদা খানম আরো বলেন, ‘সরকার তরুণ সমাজের ক্ষমতায়ন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নেওয়া নানা উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। আমরা চাই, মিরসরাইয়ের প্রতিটি নাগরিক, বিশেষ করে যুবসমাজ, দক্ষ হয়ে আত্মনির্ভরশীল হোক এবং দেশের উন্নয়নে ভ‚মিকা রাখুক।’

দুপুরে মিরসরাই সদরে নবনির্মিত পুলিশ বক্স ও যাত্রী ছাউনি এবং মিরসরাই সদরে আব্দুল লতিফ সড়কের কালভার্ট উদ্বোধন করেন। বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজ সেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার, চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে অসহায় নারীদের মাঝে ৬টি সেলাই মেশিন এবং ৫টি স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়।

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ‘মিরসরাই সমৃদ্ধির অগ্রযাত্রায়’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘ডিসি, ইউএনও, এসিল্যান্ড- সবাই আপনাদের সেবক। আপনাদের কল্যাণ কাজ করাই আমাদের দায়িত্ব। ভূমি অফিসে কেউ যাতে হয়রানী না হয়। সেবা নিতে এসে কেউ হয়রানীর শিকার হলে আমাকে লিখিতভাবে জানাতে বলেন

আসন্ন কোরবানী প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারী ভাবে চামড়া ব্যবসায়ীদের ও মাদরাসায় লবণ সরবরাহ করা হবে। আপনারা কেউ চামড়া নষ্ট করবেন। উপযুক্ত দাম দিয়ে চামড়া কেনা হবে এই বছর।’

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের প্রশংসা করে বলেন, ‘আপনারা আমার একজন কর্মকর্তার নামে এমন প্রশংসা করছেন দেখে খুবই ভালো লাগছে। মাহফুজা জেরিন খুবই ভালো ও দক্ষ উপজেলা নির্বাহী অফিসার।’

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিত মোদকের যৌথ সঞ্চালনায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page