বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
লালমনিরহাট বিমানবন্দর ঘিরে ভারত চিন্তিত
/ ২৫৮ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১ জুন, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন

লালমনিরহাট বিমানবন্দর ঘিরে ভারত চিন্তিত

মো. আবু বক্কর আতাউর
স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগে শুরু হয়েছে প্রস্তুতি। এতে করে দেশের উত্তরাঞ্চলে বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় ভারতের অন্দরে চলছে সতর্ক তৎপরতা। বিশেষ করে, এই প্রকল্পে চীনের সম্ভাব্য সম্পৃক্ততার আভাস ভারতের দৃষ্টিতে উদ্বেগজনক।
লালমনিরহাট বিমানবন্দর চালু হলে শুধু বাংলাদেশের নয়, বরং ভারতের আসাম, পশ্চিমবঙ্গসহ আশেপাশের অন্তত ১৩টি রাজ্যের সঙ্গে সংযোগ সহজ হবে। একইসঙ্গে বুড়িমারি, সোনাহাট ও চিলমারী বন্দরের গুরুত্বও বাড়বে।
এর প্রেক্ষিতে ভারত ত্রিপুরার কৈলাশহরের একটি পরিত্যক্ত বিমানঘাঁটি চালুর তোড়জোড় শুরু করেছে।
১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত এই ঘাঁটির অবকাঠামো সংস্কার এবং কলকাতা ও আগরতলার সঙ্গে সংযোগ স্থাপনের কাজ চলমান।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় একটি নতুন ভৌগোলিক ও কৌশলগত প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে, যা শুধু যোগাযোগ নয়, নিরাপত্তা ও প্রভাব বিস্তারেও প্রভাব ফেলবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page