বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
প্যারোলে মুক্তি পেলো সাংবাদিক দম্পতি
/ ২০৯ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ১১ জুন, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

প্যারোলে মুক্তি পেলো সাংবাদিক দম্পতি

ডেস্ক রিপোর্টঃ মোহাম্মদ সজল ইসলাম

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা।

বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় তারা প্যারোলে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

 

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার কালবেলাকে বলেন, মায়ের মরদেহ দাফন ও শেষ দেখার জন্য একাত্তর টিভির প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া তার স্বামী শাকিল আহমেদও প্যারোলে মুক্তি পেয়েছেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দি এই দম্পতিকে ময়মনসিংহে রুপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছে।

 

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। গত ২১ আগস্ট এই দম্পতিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page