বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে দীঘী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
/ ১৯৫ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১:৩৬ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে দীঘী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা চৌদ্দগ্রামের রাজার মা দিঘী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৩ নং কালিকাপুর ইউনিয়নের রাজার মা দিঘী থেকে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে রাজার মা দিঘিতে ২৮ বছর বয়সের অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এস.আই) আরেফিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page