বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর
/ ২৭৮ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও শহরে রাতের আঁধারে ‘হযরত বাবা শাহ সত্যপীর মাজার’ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার রাতের কোনো এক সময়ে শহরের সত্যপীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মনির হোসেন।

শনিবার সকালে স্থানীয় লোকজন ও ভক্তরা মাজারে গেলে ভাঙচুরের দৃশ্য দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে মাজারে আসতে থাকেন শত শত ভক্ত আশেকান।
মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাজারটিতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভক্তরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কারা মাজারে ঢুকে সেখানকার কবরগুলো ভাঙচুর করে। এ ছাড়া মাজারের প্রধান ঘরের দরজা ও জানালা ভেঙে ফেলা হয়।

মাজারের ভক্ত আলীম হোসেন বলেন, “মাজারটি আমার জন্মেরও আগের। কখনোই এখানে খারাপ কাজ হয়নি। মুনাফেক কিছু লোকজন রাতের আঁধারে মাজার এবং কবরগুলোও ভাঙচুর করেছে। আমরা চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

‘হযরত বাবা শাহ সত্যপীর মাজার’ কমিটির সভাপতি এনামুল হক বলেন, “শতশত ভক্ত আশেকান মাজারে এসে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এই মাজারের ভক্তরা কখনোই কোনো ধরনের খারাপ কাজ করেননি; এটা আমরা দৃঢ়ভাবে বলতে পারি। অথচ রাতের আঁধারে কে বা কারা আমাদের মাজার ভাঙচুর করল।”

তিনি বলেন, “যারাই মাজার ভাঙচুর করুক তাদের যেন ছাড় দেওয়া না হয়। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, প্রশাসন অবশ্যই সঠিকভাবে তদন্ত করবে এবং অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।”

মাজার ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন হযরত বাবা শাহ সত্যপীর মাজার কমিটির সভাপতি এনামুল হক।

সকালে খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি মনির হোসেন বলেন, মাজার ভাঙচুর হয়েছে, তবে কোনো চুরির ঘটনা ঘটেনি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, “যেহেতু মাজারে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি, এতে একটি বিষয় স্পষ্ট- মাজার ভাঙচুরের ঘটনাটি ধর্মীয় উগ্রপন্থিরা করেছে।
“আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page