শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন ভাষার ভূ-রাজনীতি ও নেতৃত্বের বহুমাত্রিকতা: শহীদ জিয়ার ভাষাজ্ঞান ও বিশ্ব অর্থনীতির নতুন মানচিত্র। মোঃ সহিদুল ইসলাম সুমন তারেক রহমান ও বিএনপির ঐতিহাসিক জয় ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র অভিনন্দন সাবেক প্রেস সচিবের শফিকের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য এমপি মনজুর এলাহী । কুমিল্লার ১১ আসনের মধ্যে প্রথমবার সংসদে গেলেন ৬ জন এমপি” ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ভালুকা মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম বাগেরহাটে সংরক্ষিত নারী আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়নের দাবি তৃণমূলের ৫নং বরুমচড়া ইউনিয়নের অন্তর্গত ৭নং ওয়ার্ড অকদার বাড়ি ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ইং এর উদ্বোধনী ও খেলায় অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
Headline
Wellcome to our website...
কুমিল্লার ১১ আসনের মধ্যে প্রথমবার সংসদে গেলেন ৬ জন এমপি”
/ ৪৭ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

কুমিল্লার ১১ আসনের মধ্যে প্রথমবার সংসদে গেলেন ৬ জন এমপি”

মো. আনোয়ারুল ইসলাম।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফলে এসেছে নতুন-পুরোনোর মিশ্র চিত্র। নবনির্বাচিতদের মধ্যে ছয়জন প্রথমবারের মতো সংসদে গেছেন।

তাঁদের মধ্যে বিএনপি মনোনীত চারজন, স্বতন্ত্র একজন ও এনসিপি মনোনীত একজন। বাকি পাঁচ আসনে নির্বাচিতদের মধ্যে চারজন বিএনপি ও একজন জামায়াত মনোনীত প্রার্থী আগে সংসদ সদস্য ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন আসনে জয়-পরাজয়ের ব্যবধানেও ছিল বৈচিত্র্য। কুমিল্লা-২ (হোমনা–তিতাস) এই আসনে বিএনপির সেলিম ভূঁইয়া ১৩ হাজার ৯৯২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন পেয়েছেন ৬৩ হাজার ৪৫ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৬৬।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) এনসিপির হাসনাত আব্দুল্লাহ ১ লাখ ১৬ হাজার ৬৯৮ ভোটের বড় ব্যবধানে জয় পেয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৮১। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট। মোট ভোটার ছিলেন ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন।

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) বিএনপির জসিম উদ্দিন ৯ হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. মোবারক হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৬ হাজার ৭৮।

কুমিল্লা-৭ (চান্দিনা) স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম ৪৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৯১ হাজার ৬৯০। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৮ হাজার ৬৯০ ভোট। মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ১৬৬।

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) বিএনপির আবুল কালাম ৫১ হাজার ৪৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৬১ ভোট। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া ৪৫ হাজার ৬৯৭ ভোটের ব্যবধানে জয় পান। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৬৩ হাজার ৬৬৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা ইয়াছিন আরাফাত পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৩৩ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৬ হাজার ২২৮।

কুমিল্লার বাকি পাঁচ আসনের ফলাফলেও বিএনপির প্রাধান্য দেখা গেছে। সামগ্রিকভাবে জেলায় ১১ আসনের মধ্যে ৮টিতে জয় পেয়েছে বিএনপি, একটি করে আসনে জয় পেয়েছে এনসিপি, স্বতন্ত্র ও জামায়াত প্রার্থী। ফলাফলে নতুন মুখের উত্থান যেমন রয়েছে, তেমনি অভিজ্ঞদের প্রত্যাবর্তন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page