সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন” নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত” রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত  আজ ০৭ মার্চ, ২০২৬, শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বরিশালে ডেইলি ক্রাইম বার্তা পএিকা অফিসে দোয়া ও ইফতার মাহফিল। মোবাইল কোর্ট বিএসটিআই, কুমিল্লা কুষ্টিয়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ডিসি পাটের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনতে হবে ঢাকা–১৪ আসনের অন্তর্ভুক্ত সাভার উপজেলায় বনগাঁও ইউনিয়ন পরিষদের গডফাদার প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা
Headline
Wellcome to our website...
মোবাইল কোর্ট বিএসটিআই, কুমিল্লা
/ ৬৯ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন

মোবাইল কোর্ট বিএসটিআই, কুমিল্লা

অনলাইন ডেক্স

তারিখ: ০৫ মার্চ, ২০২৬ খ্রি.
জরিমানা: ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা)

০৫.০৩.২০২৬ তারিখে জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লা আদর্শ সদরে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত অভিযানে
১. শীতলভাণ্ডার, মনোহরপুর, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠানটিকে ফার্মান্টেড মিল্ক(দই) পণ্যে প্রতি কেজি ওজনে ১০০ গ্রাম কম প্রদান করায় ‘ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৪,০০০/- (চার হাজার টাকা মাত্র) অর্থদণ্ড করা হয়।
২. ভাগবতী পেড়া ভাণ্ডার, মনোহরপুর, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মান্টেড মিল্ক (দই) পণ্য উৎপাদন ও বিক্রয় করায় ‘ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ১৫,০০০/- (পনেরো হাজার টাকা মাত্র) অর্থদণ্ড করা হয়।
৩. মিঠাই, মনোহরপুর, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মান্টেড মিল্ক (দই), ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয় করায় ‘ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৬,০০০/- (ছয় হাজার টাকা মাত্র) অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফুল হক, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা, আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা, এবং ফাইয়াজ খান,সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি); জনাব মোঃ লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), এস. এম. শাকিল ইউসুফ, ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page