সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল “তরুণ নেতৃত্বের অগ্রযাত্রায় ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পরিচিত এক সাহসী নাম — সানোয়ার হোসেন শ্রাবণ। 🚨 ভয়াবহ অগ্নিকাণ্ড 🚨 সুনামগঞ্জ জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে শাল্লায় বিশাল আনন্দ মিছিল নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটে মাটি ছাড়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক যুবক চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটে মাটি ছাড়া সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের মানবিক সহায়তা
Headline
Wellcome to our website...
নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
/ ৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি :
সারাদেশের মতো নেত্রকোণাতেও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। এরই ধারাবাহিকতায় রোববার (১০ মে) বিকেলে নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়াম মাঠে মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার।
মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতার (+)৪৫ কেজি বালক বিভাগে নেত্রকোণা সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় নেত্রকোণা পৌরসভা এবং তৃতীয় স্থান অর্জন করে আটপাড়া উপজেলা। একই বিভাগের (+)৪৫ কেজি বালিকা বিভাগেও চ্যাম্পিয়ন হয় নেত্রকোণা সদর উপজেলা। রানারআপ হয় নেত্রকোণা পৌরসভা এবং তৃতীয় স্থান অর্জন করে আটপাড়া উপজেলা।
অপরদিকে (-)৪৫ কেজি বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় পূর্বধলা উপজেলা। রানারআপ হয় মোহনগঞ্জ উপজেলা এবং তৃতীয় স্থান অর্জন করে নেত্রকোণা সদর উপজেলা। (-)৪৫ কেজি বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেত্রকোণা পৌরসভা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ খেলোয়াড়দের মাঝে মেডেল ও ক্রেস্ট বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ রুমিন, ক্রীড়া সংগঠক আবুল কাশেম, মার্শাল আর্ট সংগঠক নাদিমসহ গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, গত ২ মে থেকে শুরু হওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এ নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page