
সুনামগঞ্জ জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে শাল্লায় বিশাল আনন্দ মিছিল
শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে শাল্লা উপজেলা ছাত্রদল।
১০ ই মে (রোববার) দুপুর ১২টা ৩০ মিনিটে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে নেতাকর্মীদের উচ্ছ্বসিত স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পুরো বাজার এলাকা প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এস এম শাকিল আহমেদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ আর আসিক, যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের রেজাউল করিম, মুরাদ মিয়া, এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ। এছাড়াও ছাত্রদল নেতা কামরুল হাসান, আসিক, প্রান্ত দাসসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মিছিলে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “নবগঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে জেলার ছাত্র রাজনীতি আরও গতিশীল ও সুসংগঠিত হবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শাল্লা উপজেলা ছাত্রদল রাজপথে সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”

