দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
সাইফুল ইসলাম ফাহাদ।।।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখল করে ডিম বিক্রির মাধ্যমে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলায় প্রত্যেক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
