রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় স্কাফ সিরাপসহ যুবক গ্রেফতার
/ ১ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২২ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় ১০ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

 

সাইফুল ইসলাম ফাহাদ।।।


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপসহ মো. আনোয়ার হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের আনন্দপুর এলাকায় আলেক মেম্বারের বাড়ির সড়কে হাফিজ মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি মসজিদপাড়া এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল গফুর এবং মাতা মৃত আমেনা বেগম।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। মাদক ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page