মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
জাজিরায় মাদকবিরোধী অভিযানে ৪৯ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৪
/ ৯ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

জাজিরায় মাদকবিরোধী অভিযানে ৪৯ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৪

 

মাহমুদুর রহমান জুয়েল,

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় ৪৯ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জাজিরা থানা-পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট বাজারে জনৈক নুর মোহাম্মদ মোল্লার কাঠের দোকানের সামনে ইটের রাস্তার ওপর এ অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করে তাঁদের হেফাজত থেকে মোট ৪৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফাহিম হাওলাদার (২২), রাজ্জাক মুখা (২৯), আল আমিন (১৯) ও মোস্তাকিম বিল্লাহ (১৯)। তাঁদের মধ্যে কয়েকজনের বাড়ি জাজিরা উপজেলায়। অন্যদের বাড়ি পিরোজপুর ও সাতক্ষীরা জেলায়।

পুলিশ জানায়, এ ঘটনায় জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ্ আহমেদ বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page