শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবস পালিত
/ ২৫ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:১২ অপরাহ্ন

সাইফুল ইসলাম ফাহাদ।।।

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুফিয়া বেগম, দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জসিম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দেবিদ্বার পৌর সভাপতি মোঃ তমিজ উদ্দিন, বীরমুক্তিযুদ্ধা মোঃ রফিকুল ইসলাম, শিক্ষার্থী সাদিয়া আফরোজ ও সিয়াম খন্দকার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে এক ঐতিহাসিক পরিবর্তন সংঘটিত হয়েছিল। দিনটি বাংলাদেশের ইতিহাসে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিত। ৭ নভেম্বরের মূল তাৎপর্য হলো জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা। ইতিহাসের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, জাতীয় সংকটের মুহূর্তে জনগণের ঐক্য ও সম্মিলিত ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন দেবিদ্বার মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল আহাদ এবং গীতাপাঠ করেন দেবিদ্বার সরকারী রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিনোদ চন্দ্র সরকার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page