সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
/ ৭৮ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

 

নিজস্ব প্রতিবেদক।।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ১১ কেজি অবৈধ গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার হাতিরগাঁথা তিন রাস্তার মোড়ে কাজী মার্কেটের পূর্ব পাশে অভিযান পরিচালনা করেন এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানসহ পুলিশের একটি দল। এ সময় মরহুম আব্দুর রাজ্জাক মিয়ার দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৩ কেজি গাঁজাসহ নাজমা বেগম (৩৬) ও মো. ওয়াসিম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার রবি কন্ট্রাক্টরের বাড়ির পশ্চিম পাশে পায়ে চলাচলের কাঁচা রাস্তায় অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এসআই মো. শামীম হোসেন ও এএসআই নুর-আল আহসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. আবু তাহের ওরফে ফারুক (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরোও জানান অভিযানে সর্বমোট ১১ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page