বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাজাঁ উদ্ধার। আটক-১।
/ ৩০৪ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাজাঁ উদ্ধার। আটক-১।

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা বুড়িচং নিমসার বাজার এলাকায় র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামী মোঃ নূর নবী (২৩) ভোলা জেলার বোরহান উদ্দিন থানার দক্ষিণ ভাটামারা গ্রামের মোঃ মান্নান এর ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ভিত্তিতে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৭০ কেজি গাজাঁসহ উক্ত অভিযানে আসামী মোঃ নূর নবী নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী নুর নবীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page