রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
সৌদি আরবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ঈদের আনন্দ বিষাদে রূপ নিল কোটালীপাড়ায়: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন বিদ্যুৎ কর্মকর্তা শরিফুল গোপালগঞ্জে জনমানুষের আস্থায় ঈদুল ফিতর উদযাপন: সাধারণের কাতারে সংসদ সদস্য ডা. কে এম বাবর মাদকমুক্ত সমাজ গঠনে শশীদল ইউনিয়ন যুবদল। ব্রাহ্মণপাড়ায় বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা উপজেলা শাখা’য় পথচারীদের মাঝে উন্মুক্ত ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবীদ্ধারে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার।
/ ১৪০ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০০ অপরাহ্ন

কুমিল্লা দেবীদ্ধারে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার।

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা দেবিদ্বারের ভিংলাবাড়ি এলাকায় ফসলি জমির মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে দেবীদ্ধার থানা পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিংলাবাড়ি মডেল মসজিদের পূর্ব পাশে বড় আলমপুর গ্রামের ফসলি জমির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত‍্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার ভোরে ফজরের নামাজের সময় উপজেলার ভিংলাবাড়ি মসজিদের পূর্ব পাশে ফসলি জমির মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশের একদল পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত যুবকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দেবীদ্ধার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, খবর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার রহস্য জানা যাবে। সিআইডির একটি টিম মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page