
ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সম্মাননা পেলেন শিক্ষার্থীরা।
নিজেস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণপাড়া উপজেলায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ৫ নম্বর দুলালপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী ময়নল হোসেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, নৈতিক মূল্যবোধ চর্চা এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের এমন অর্জন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
২৪ ঘন্টা বাংলাদেশ—২৪hrstvbd.com-এর সঙ্গে থাকুন।
