মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৩ ভারতীয় আটক।
/ ৩২৮ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৩ ভারতীয় আটক।

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ইকবাল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল। মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত পিলার ২০৫৯/৮-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
বুধবার (২৩ অক্টোবর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।
আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন, মো. নাসির (৩৩), চম্পা চিত্রকর (২৫), মো. তামিম (৬)।
এ বিষয়ে লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫৯/৮-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি (বাতানবাড়ি) নামক স্থান থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page