শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় আওয়ামী সিন্ডিকেটের রাইচ মিল মালিকের হাতে খাজানগর নিয়ন্ত্রিত। চালের বাজারে অস্থিরতা।
/ ১৩৯ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫:১৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় আওয়ামী সিন্ডিকেটের রাইচ মিল মালিকের হাতে খাজানগর নিয়ন্ত্রিত। চালের বাজারে অস্থিরতা।

মো: মনজের আলী, কুষ্টিয়া

বাজারে নতুন আমন ধান উঠেছে। উৎপাদন ও ভরপুর।কৃষক পর্যায়ে কমেছে ধানের দাম।প্রতি মনে৬০ থেকে৮০ টাকা পর্যন্ত।তারপরও দেশের চালের বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। পর্দার আড়ালে বাজারে খেলছে অন্য কোনো শক্তি। ফলে বেহেশতে যেতে বসেছে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের সব উদ্যোগ।সংশ্লিষ্টরা বলছেন, চালের বাজার অস্থিরতার পিছনে রয়েছে আওয়ামী পন্থি অটোরাইচ মিল মালিকেরা। দেশের দ্বিতীয় বৃহত্তর চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে আওয়ামী পন্থী রাইচ মিল মালিকের শক্তিশালী সিন্ডিকেট। দলীয় পদ-পদবী সহ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল হানিফের আস্থাভাজন হিসেবে পরিচিতরা।আওয়ামী সরকরের আমলে তারা এসব ধাতস্ত করেছে। বর্তমানেও ধান চালের ব্যবসা তাদের হাতেই নিয়ন্ত্রিত হচ্ছে। মূলত নানা অযুহাতে তারা বাড়াচ্ছে চালের দাম।জানা যায়,কুষ্টিয়ার খাজা নগরে রয়েছে অর্ধশত অটোরাইচ মিল। এর মধ্যে নিম্নের অটো রাইচ মিল মালিকের হাতে পুরো খাজানগর নিয়ন্ত্রিত। এরা হলেন রশিদ এগ্রো ফুড প্রোডাক্ট লিঃ এর আব্দুর রশিদ,সুর্বনা রাইচ মিলের জিন্নাহ, দেশ এগ্রো ফুডের আব্দুল মালেক,স্বর্ন রাইচ মিলের আব্দুস সামাদ,গোল্ডেন রাইচ মিলের জিক,ফ্রেস এগ্রো ফুডের ওমর ফারুক, দাদা রাইচ মিলের আরশেদ আলী,ফোর স্টার রাইচ মিলের মফিজ উদ্দিন, ব্যাপারী রাইচ মিলের তোফাজ্জেল ব্যাপারী। এসব মিল মালিকেরা সবাই আওয়ামী নিয়ন্ত্রিত।কুষ্টিয়ার কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মো: সুজাত হোসেন খান জানান, খাজানগর রাইচ মিল মালিকদের সিন্ডিকেট রয়েছে। উল্লেখিত মিলে বিপুল পরিমাণ ধান চাল মজুত রয়েছে। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের বাজার অস্থিতিশীল করছে। তিনি আরো জানান, ছোট -খাটো অভিযান চালিয়ে কোনো ভাবেই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। সিন্ডিকেট ভাঙতে হলে বড় ধরনের যৌথ অভিযান প্রয়োজন।কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান জানান,খাজানগরে রাইচ মিল মালিকদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এখানে সিন্ডিকেট হতে দেওয়া হবে না। নিয়মিত মিল মালিকদের সাথে আলোচনা করা হচ্ছে। কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান জানান, নতুন ধান এখনো বাজারে বেচাকেনা শুরু হয়নি।এখন পুরোনো ধান মোটা কেজি ৩০.৭৫থেকে ৩৫ টাকা,মাঝারি ৩৫-৩৬.২৫টাকা,সরু নন বাঁশ মতি ৪০-৪১.২৫টাকা।চালের দাম বৃদ্ধির পূর্বে গত ০২/১০/২৪তারিখে যেমনঃ মোটা ধানের কেজি ছিলো ৩০-৩১.২৫টাকা,মাঝারি ৩২.৫০-৩৩.৭৫টাকা,সরু মাঝারি ৩২.৫০-৩৩.৭৫ টাকা,সরু ৩৫-৩৬.২৫টাকা। নিত্যবাজারে ধানের দাম ৩/৪ টাকা বেড়েছে। সুতরাং কৃষি বিপণন বিধিমালা ২০২১অনুযায়ী, চাষীদের জন্য ধানের যৌক্তিক বিক্রয় মূল্য নির্ধারন করে ব্যপকভাবে বিভিন্ন চ্যানেলে প্রচার প্রচারনা চালাতে হবে।যাতে মিলারগন অবৈধ ওজন দাড় করিয়ে অনৈতিক সুবিধা না নিতে পারে।প্রকাশিত সংবাদের তালিকায় বর্নিত ২/৩জন ব্যাতিরেকে অধিক মুনাফা ভোগী ও সুবিধাভোগী চক্রের মজুতকৃত চাল উৎপাদন খরচ বাদে যৌক্তিক মূল্যে বাজারে সরবরাহ না করলে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১২ধারা মোতাবেক একটি মূল্য নির্ধারন করে বাজারে ওপেন সেল করার ব্যবস্থা নিবে কৃষি বিপণন অধিদপ্তর। সুতারং নতুন চালের মৌসুমের শুরুতে চালের দাম কমাতে হবে এবং অন্যথা দেখা দিলে আমদানিকৃত চাল বাজারে ঢোকানোরও ব্যবস্থা নিবে কৃষি বিপণন অধিদপ্তর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page