মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১ বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪,  ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত!
Headline
Wellcome to our website...
দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ
/ ১০ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ অপরাহ্ন

দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ

 

সাইফুল ইসলাম ফাহাদ

কুমিল্লার দেবিদ্বারে ডেঙ্গু পরীক্ষা সহজলভ্য করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছে দেবিদ্বার পৌরসভা। পৌরসভার অর্থায়নে ১ হাজার ৫২০ জনের ডেঙ্গু পরীক্ষা করা যাবে—এমন পরিমাণ কিট ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে।

 

২৮ সেপ্টেম্বর রোজ সোমবার দেবিদ্বার পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিনের উপস্থিতিতে এসব ডেঙ্গু পরীক্ষার কিট ও প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কবির হোসেন।

 

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ডেঙ্গুর সংক্রমণ ও ঝুঁকি বিবেচনায় সাধারণ মানুষের জন্য দ্রুত ও সহজে ডেঙ্গু পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করার সুযোগ আরও সহজ হবে।

পৌরসভার অর্থায়নে সরবরাহ করা এসব কিটের মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে এ উদ্যোগ সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page