শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে বঙ্গভবনে চলছে বৈঠক
/ ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ২:৩৭ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে বঙ্গভবনে চলছে বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ স্বপন
৬ আগষ্ট ২০২৪

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদলের কথা জানিয়েছে আইএসপিআর৷ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে৷ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে৷ অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে ডাঃ ইউনূসকে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷

বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। বৈঠকে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যপক তানজীমউদ্দীন।
আপনারা যা জানা দরকার
গনআন্দোলনের মধ্য দিয়ে সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যান৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাঃ ইউনূসকে অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব ঘোষণা করেছে৷

দায়িত্ব নিতে সম্মতি প্রকাশ করেছেন ডাঃ মুহাম্মদ ইউনূস৷

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে৷

খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে৷
সোমবার দেশজুড়ে সহিংসতায় শতাধিক প্রাণ হারিয়েছেন৷

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া বার্তায় শান্তি বজায় রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেছে৷

তারা বলেছে, ‘‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় স্থানের উপর হামলার খবরে আমরা উদ্বিগ্ন৷ বাংলাদেশের জনগণের বন্ধু ও অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্খা এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সহায়তা অব্যাহত রাখবে৷’’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page