শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
আজ ১৫ই আগস্ট -জাতীয় শোক দিবস। শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
/ ২৯৫ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন

আজ ১৫ই আগস্ট -জাতীয় শোক দিবস।
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

আজ ১৫ই আগস্ট—বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনা ও শোকের দিন। বাঙালির স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বিষাদময় ঘটনার ৫০ বছর হলো আজ। গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি ইতিহাসের অন্যতম বর্বরতার শিকার বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও সকল শহিদকে।

১৯৭৫ সালে সংঘটিত এই হত্যাকাণ্ড কেবল একজন মানুষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশে ছিল না; এই হত্যাযজ্ঞের উদ্দেশ্য ছিল একটি জাতি, তার আদর্শ, তার স্বপ্ন, তার প্রত্যাশা ও তার সম্ভাবনাকে চিরতরে নির্মূল করা। মানুষের শারীরিক তখন মানুষ বুঝে যায় বঙ্গবন্ধুর আত্মাকে বাঙালি জাতির মনন থেকে, ইতিহাস বাঙালি ও বাংলাদেশের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ৫০ বছরের মাথায় বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে মুছতে ব্যর্থ জড় কাঠামোকেও জর্জরিত করেছে। বঙ্গবন্ধু রচিত আদর্শের ভিত্তিকাঠামোর এই বাংলাদেশই তাদের শত্রু। সেই ১৯৫২ থেকে আজ অবধি সেই চক্রই ইতিহাসের সামনে আগুয়ান চাকা উল্টো করে দিতে চায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বে সূচিত উপনিবেশবাদবিরোধী জাতীয়তাবাদী সংগ্রামের অন্যতম প্রধান অগ্রনায়ক। তার রাজনীতি ছিল সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদবিরোধী সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। তিনি বুঝতেন—রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায়বিচার ও সাংস্কৃতিক স্বকীয়তা রক্ষা ছাড়া একটি জাতি পূর্ণ স্বাধীন হতে পারে না। তাঁর দর্শন ছিল গ্রামভিত্তিক অর্থনীতি, স্বনির্ভর উৎপাদন এবং বিশ্বপরিসরে সমমর্যাদা অর্জনের জন্য দৃঢ় অবস্থান। বৈদেশিক চাপ, হুমকি বা প্রলোভনের কাছে তিনি কখনও নতিস্বীকার করেননি।
স্বাধীনতার পাঁচ দশক পরে, যতদিন বাংলাদেশ রাষ্ট্র থাকবে, বাঙালি জাতি থাকবে, ততদিন বঙ্গবন্ধুর স্মৃতি ও আদর্শ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page