বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
আপনারা যদি জুলাই আন্দোলনের দিকে তাকান, তাহলে দেখবেন নজরুল কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল কুমিল্লা উপদেষ্টা ফারুকী
/ ২০৫ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ২৬ মে, ২০২৫, ২:১৯ পূর্বাহ্ন

আপনারা যদি জুলাই আন্দোলনের দিকে তাকান, তাহলে দেখবেন নজরুল কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল কুমিল্লা উপদেষ্টা ফারুকী

 

 

অনিক কুমার দাস সদর উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘আপনারা যদি জুলাই আন্দোলনের দিকে তাকান, তাহলে দেখবেন নজরুল কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। দেয়ালের লেখনীতে দেখবেন নজরুলের কবিতা-গান কিভাবে ব্যবহৃত হয়েছিল।’

রবিবার (২৫ মে) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর আগে তিনি চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘নজরুলকে জানতে এখন একটা বিশেষ সময় এসেছে। ৫ আগস্টের পরে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। এটি একটি শিল্পের শক্তি যে আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান-কবিতা লিখেছেন; উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষের কাছে তার গান ও কবিতা অবলম্বন হয়ে উঠবে। আর এর ওপরে অবলম্বন করে তারা একটি বড় গণ-অভ্যুত্থান পরিচালনা করবে।শিল্পের শক্তি নজরুলের শক্তি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নজরুলের স্মৃতি অবহেলিত। আমি জানি, কিন্তু আমরা স্মৃতি রক্ষা শুরু করি, কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক।

তিনি আরো বলেন, ‘কুমিল্লায় নজরুলের অনেক স্মৃতি বিলীন হয়ে যাচ্ছে। আমাদের কম সময়ে আমরা তা সংরক্ষণের উদ্যােগ নিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান প্রমুখ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page