বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
আব্বু-আম্মু তোমরা আমাকে ক্ষমা করে দিও’ সৌদি প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
/ ৫৪২ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৭:৪৩ পূর্বাহ্ন

‘আব্বু-আম্মু তোমরা আমাকে ক্ষমা করে দিও’ সৌদি প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

মোঃ ইয়াকুব আলি লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চিরকুট লিখে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই গৃহবধূর নাম আঁখি মনি (১৭)। তিনি লালমনিরহাট তালুক খুঁটামারা বত্রিশ হাজারি গ্রামের আইনুল হকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে ১০মাস আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় আঁখি মনির। প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আঁখি। শনিবার (৬ জুলাই) সকালে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে তার শ্বশুর। পরে তাকে উদ্ধার করে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে আঁখির শয়ন কক্ষে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে- ‘আব্বু-আম্মু তোমরা আমাকে ক্ষমা করে দিও। আগামীকাল সকাল ১১টায় আমাকে নিয়ে যাবা। আমার জীবনে কিছু নেই।’ এ বিষয়ে আখির বাবা আইনুল হক বলেন, আমার মেয়ে রাতে ফোন দিয়ে শ্বশুর-শাশুড়ির নির্যাতনের কথা বলেছে। রাতেই তাকে নিয়ে আসতে বলেছিল। আমি সকালে নিতে যাবো বলেছিলাম। তার আগেই আমার মেয়ের মৃত্যু হলো। সে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে আখির শ্বশুর-শাশুড়ি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঁখি আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page