বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
আমরা সরকার পরিবর্তনের নয় দেশটা বদলা বার লড়াই করছি
/ ৬৩ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

আমরা সরকার পরিবর্তনের নয় দেশটা বদলা বার লড়াই করছি
মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার

শরীয়তপুরের জাজিরায় এক গণসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তার বক্তব্যে বলেন, যেই দেশে জন্ম হওয়ার পরে শিশু খাদ্য পাওয়া যায় না। যেই দেশের শিশুর দুধের উপরে প্রতিনিয়ত ট্যাক্স বসানো হচ্ছে আমরা ঐ দেশটা বদলাতে চাই। ৫৩ বছর ধরে মানুষের এটাই আকাঙ্ক্ষা। ১৫ বছর সংগ্রাম শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটা সরকার গঠন হলো অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটা নতুন দেশ বানানো হোক। তবে তারা দেশ ঠিকমত চালাতে পারছেন না। তারা জিনিসের দাম কমাতে পারেনি। দেশে আইন-শৃঙ্ক্ষলা পরিস্থিতি ঠিক করতে পারেনি। এখনো চুরি ডাকাতি হচ্ছে। তাই আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন।

তিনি বলেন, আমরা যখন লড়াই করতাম তখন সবাই আমাদের বলতো লড়াই করে কি লাভ এক সরকার যাবে আরেক সরকার আসবে। যেই লাউ সেই কদু। যা বায়ান্ন তাই তিপ্পান্ন। আগে যেরকম চলতো এখনো তাই চলে। আন্দোলন করে আমাদের কি লাভ। আমরা তখন তাদের বলতাম আমরা কেবল মাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না। আমরা দেশটা বদালাবার লড়াই করছি। সমাজ বদলাবার লড়াই করছি। এমন সমাজ চাই এমন দেশ চাই যেই দেশকে নিজের দেশ মনে হবে। যেখানে বুক ভরে নিশ্বাস নিতে পারব। যেখানে রাস্তায় রাস্তায় এক্সিডেন্ট হবে না। ক্ষুদায় আমাদের কারো জীবন যাবে না।

সোমবার(২৭ জানুয়ারি) বিকেলে জাজিরার টিএন্ডটি মোড় বালুর মাঠে আয়োজিত নাগরিক ঐক্যের গণসমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না আরও বলেন, এখন যে সরকার আছে সেই সরকারের কোনো দল নেই। নতুন দল করতে হলে ক্ষমতায় থেকে দল গঠন করা যাবে না। দেশের জনগনের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, আমরা চাই ভোটের মধ্যে দিয়ে আপনারা ঠিক মত সরকার নির্বাচন করবেন। এমন দলকে আপনারা নির্বাচিত করুন যারা ক্ষমতায় গিয়ে মানুষ থাকবে। টাকা বানাবার মেশিন হয়ে যাবে না। তাহলে দেশের কল্যাণ হতে পারে।

সমাবেশে নাগরিক ঐক্যের জাজিরা উপজেলা শাখার আহবায়ক আমিনুল ইসলাম বেপারীর সভাপত্বিতে ও সদস্য সচিব আঃ রহিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা ব্যানার্জি, শরীয়তপুর জেলা শাখার সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মাল এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page