বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
আমাদের শহর আমরাই গড়ি। বরগুনা।
/ ৩৪৭ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১:৫৯ অপরাহ্ন

আমাদের শহর আমরাই গড়ি।
বরগুনা।
শনিবার (১০ আগস্ট) বরগুনা জেলায় “Ignite The Nation” এবং পেশাজীবি ভিত্তিক সংগঠন” বৈষম্যহীন তরুন সমাজ” নামক দুটি সংগঠনের যৌথ উদ্যোগে বরগুনা জেলায় ব্যাপক পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান চালানো হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, সবুজ এবং আধুনিক বাংলাদেশ গড়া।

অভিযানটি বরগুনা শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে “অগ্নিঝড়া ৭১” ভাস্কর্য, শহীদ মিনার এবং চরকলোনীর উল্লেখযোগ্য স্থানগুলোতে পরিচালিত হয়। স্বেচ্ছাসেবীরা এই স্থানগুলো পরিষ্কার করেছেন এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করেছেন। বাংলাদেশ ফায়ার সার্ভিস এই অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।

এই অভিযানের প্রধান সমান্বয়ক, অ্যাডভোকেট মাহিন মেহরাব অনিক, জানান যে, ডাঃ মো. ইউনূসের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা সকলেই কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “আমরা কাজের মাধ্যমেই সকল তরুনদের এই আত্মত্যাগকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ব। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে, যতদিন না এক সবুজ ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।”

এই অভিযানের মাধ্যমে বরগুনাবাসীদের মধ্যে পরিচ্ছন্নতার প্রতি সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে একটি সুন্দর আধুনিক বাংলাদেশ গড়ার প্রতি আগ্রহ জাগানোর চেষ্টা করা হয়েছে।

মোঃ শাহজালাল
বরগুনা
মোবাঃ 01785268689

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page