শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
আয়ুবপুর ইউনিয়নের ভুরভুরিয়া ডোবা থেকে সোহেল নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
/ ৩৩১ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

আয়ুবপুর ইউনিয়নের ভুরভুরিয়া ডোবা থেকে সোহেল নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আবুনাঈম রিপন : নরসিংদী শিবপুর থেকে সোহেল রানা (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ভুরবুরিয়া গ্রামের এক ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেলের স্বজন ও স্থানীয়রা জানান, সোহেল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর জগৎপুর গ্রামের চ্যদু মিয়ার ছেলে। পেশায় তিনি বিভারটেরকচালক (ব্যাটারিচালিত রিকশা) ছিলেন। গত ৬ মার্চ রাতে একটি বিভারটেক ভুরবুরিয়া গ্রামের কালভার্ডের পাশে পরে ছিল। এতে রিকশাটির মালিকের খোঁজ করা হয়। পরে বুধবার ওই কালভার্ডের পাশ থেকে সোহেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ নিশ্চিত হয় রিকশাটি সোহেলের।

ওসি আফজাল হোসাইন বলেন, ‘আজ (বুধবার) বেলা ১১টায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সোহেলের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তিন-চারদিন আগে তাকে হত্যা করে ফেলে গেছে দুরর্বৃত্তরা। এদিকে ডোবার পাশ থেকে সোহেলের বিভারটেক, মানিব্যাগ উদ্ধার করা হয়। তবে ছিনতাইজনিত কারণ ও পূর্ব বিরোধের জের ধরে এ হত্যা করা হতে পারে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page