মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
আরসার কিলিং গ্রুপ কমান্ডার দুই সহযোগীসহ গ্রেফতার
/ ২৫২ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৪:০১ অপরাহ্ন

আরসার কিলিং গ্রুপ কমান্ডার দুই সহযোগীসহ গ্রেফতার

কক্সবাজারের উখিয়া থেকে আরসার কিলিং গ্রুপ কমান্ডার ও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশী জি-৩ রাইফেল ও দেশীয় অস্ত্র ও গুলি। মঙ্গলবার (২ জুলাই) বিকালে পালংখালীর রোহিঙ্গা বাজার নিকটস্থ মরাগাছতলা এলাকায় এই অভিযান চালানো হয়। বুধবার (৩ জুলাই) সকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া মধুছড়া ক্যাম্প-৪, ব্লক-ডি/৯ এর হাফেজ কামাল, তার দেহরক্ষী ব্লক-ডি/৩ এর আনসার উল্লাহ ও ক্যাম্প-১৮, ব্লক-৮ এর মোহাম্মদ সাইফুল।

লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরসা সন্ত্রাসী গোষ্ঠি। এ সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও প্রত্যাবাসনে বিঘ্ন ঘটানো, খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অগ্নি-সংযোগসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে।
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র‌্যাব আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামালের অবস্থান সম্পর্কে তথ্য পায়।
এ তথ্যের ভিত্তিতে উখিয়ার পালংখালীর রোহিঙ্গা বাজার নিকটস্থ মরাগাছতলায় অভিযান পরিচালনা করে হাফেজ কামালের অন্যতম সহযোগী মোহাম্মদ সাইফুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে সাইফুলের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে ৬ টার দিকে উখিয়ার ৪ নং রোহিঙ্গা ক্যাম্পে পুনরায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করার সময় আরসার জোন কমান্ডার হাফেজ কামাল ও তার দেহরক্ষী আনসার উল্লাহকে গ্রেফতার করা হয়।

অভিযানে একটি বিদেশী জি-৩ রাইফেল, ১টি দেশীয় তৈরি এলজি এবং ৭ রাউন্ড গুলি ও ১টি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page