শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
আরাফাত রহমান কোকো’র ১০ম মুত্যু বার্ষিকীতে রংপুরে মহিলা দলের শীতবস্ত্র বিতরণ
/ ২১৯ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১:১০ অপরাহ্ন

আরাফাত রহমান কোকো’র ১০ম মুত্যু বার্ষিকীতে
রংপুরে মহিলা দলের শীতবস্ত্র বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পূত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রংপুর মহানগরীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করেছে মহানগর মহিলা দল।
শনিবার নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের জুম্মাপড়া ব্রীজ আল হেরা স্কুল এলাকার কোরআন শিক্ষা কেন্দ্রের শতাধিক শিশু ও বয়স্ক মহিলা শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল বিতরণ) করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও শীতবস্ত্র বিতরণ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ২৩,২৪,২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সাবেক শিক্ষিকা আরজানা বেগম সালেক।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড সভাপতি রেহেনা বেগম, দপ্তর সম্পাদক ও ২৫ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রিমা বেগম, ২৩নং ওয়ার্ড মহিল দল নেত্রী খুশি বেগম, পারভীন আক্তার, রুণা বেগম, রংপুরের তরুণ সমাজসেবক আজিজ আল জামান রুহিত সহ স্থানীয় সুধিজন, বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা। এসসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি-দীঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা করা হয়।
এর আগে গত কয়েকদিন ধরে ২৩,২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ রংপুর সিটি কর্পোরেশন ভুক্ত এলাকার মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগমের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page