সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
আরো একটি মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম
/ ২৪৮ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

আরো একটি মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধিঃ সাজিম মোল্যা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিগত সরকারের আমলে দায়েরকৃত আরো একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। রাজধানীর রমনা থানার মামলা নং ১৭(২)১৮ হতে তাকে গত ২৯/১২/২০২৪ তারিখে অব্যাহতি দেন বিচারিক আদালত।

উক্ত মামলায় অব্যাহতি পাওয়ার পর তিনি মহান আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সত্যের জয় অবধারিত। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

এদিকে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম রাজনৈতিকভাবে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পাওয়ায় গোপালগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page