রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
আহমাদুল রহমান ,,গাজীপুর ঈদের দিনে চাকরিচ্যুত সেই ইমাম ফিরলেন ইমামতিতে
/ ৩৮১ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৪:৫০ অপরাহ্ন

আহমাদুল রহমান ,,গাজীপুর
ঈদের দিনে চাকরিচ্যুত সেই ইমাম ফিরলেন ইমামতিতে

গাজীপুরের শ্রীপুরে ঈদুল আযহার দিন মসজিদ কমিটির সভাপতির কোরবানির পশু (গরু) জবাইয়ে দেরি করায় মারধরের শিকার হয়ে চাকরিচ্যুত হওয়া সেই ইমামকে আবারও পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) থেকে তাকে ইমামতির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। শ্রীপুর উপজেলা ওলামা পরিষদ ও ইমাম সমিতি দায়িত্ব নিয়ে তাকে চাকরিতে ফিরিয়ে আনেন।

মসজিদ কমিটির সভাপতির গরু কোরবানিতে দেরি করায় ইমামকে মারধর
চাকরিতে পুনর্বহাল ইমাম মাওলানা আবুবক্কর সিদ্দিকের (২৫) বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ফকিরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে। পাঁচ ভাই চার বোনের সংসার তাদের। তিনি শ্রীপুরের গোসিংগায় কর্নপুর মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ভাংনাহাটি মধ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, সোমবার (১৭ জুন) ঈদের দিন শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের ভাংনাহাটি মধ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদে ইমাম মারধরে শিকার হয়ে চাকরি হারান। এরপর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পেলে উপজেলা ইমাম সমিতি ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ এগিয়ে আসেন। চাকরি হারানোর পর ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ইমাম। ঘটনার চারদিন পর আবারও একই মসজিদে দায়িত্ব পালন করতে তিনি কাজে যোগ দিয়েছেন।

এদিকে ঈদের দিন ইমামের সঙ্গে উক্ত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন মসজিদ কমিটিন সভাপতি কফিল উদ্দীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page